ঈদ উপলক্ষে
ওটিটির বিশেষ
আয়োজন থাকে।
বিশেষত গত
বছর থেকে
বায়োস্কোপ, বঙ্গ
বিশেষ আয়োজন
নিয়ে হাজির
হয়েছিল। তবে
ওটিটির আয়োজনের
সঙ্গে চ্যানেলের
আয়োজনে কিছু
পার্থক্য রয়েছে।
ওটিটিতে ম্যাগাজিন
অনুষ্ঠান হয়
না, যেমনটা
বাংলাদেশ টেলিভিশন
বা অন্যান্য
স্যাটেলাইট চ্যানেলে
হতো। ওটিটি
মূলত সিরিজ,
ফিল্ম, শর্ট
ফিল্ম প্রভৃতির
ওপরে জোর
দেয়। এর
বাইরে ডাব
করা বিদেশী
সিরিয়াল, সিরিজ,
ডকুমেন্টারিও উপস্থাপন
করা হয়।
তরুণদের তুলনামূলক
সুযোগ দিয়ে
থাকে ওটিটি।
গত বছর
বঙ্গ ও
বায়োস্কোপে এ
ধরনের আয়োজন
দেখা গিয়েছিল।
বঙ্গ বিডির
বিশেষ আয়োজন
ছিল বঙ্গ
বব বা
বঙ্গ বেজড
অন বুক।
নির্বাচিত কয়েকটি
বই থেকে
শর্ট ফিল্ম
তৈরি করেছিল
তারা। সে
ধারাবাহিকতায় এবারো
থাকছে বেজড
অন বুক।
ইশতিয়াক আহমেদের
জনপ্রিয় বই
সাদা প্রাইভেট
থেকে তৈরি
হচ্ছে একটি
শর্ট ফিল্ম।
২০১৯ সালে
প্রকাশিত বইটি
থেকে নির্মিত
শর্ট ফিল্মে
অভিনয় করছেন
তারিক আনাম
খান, জিয়াউল
হক পলাশ,
ইরফান সাজ্জাদ,
রুকাইয়া জাহান
চমক, ফারহানা
মিঠু, মৌসুমী
হামিদ প্রমুখ।
ইমদাদুল হক
মিলনের ‘সুরভী’
হয়ে আসছেন
ইয়ামিন ববি।
বঙ্গ ববের
দ্বিতীয় মৌসুমে
গল্পটি থেকে
শর্ট ফিল্ম
তৈরি হচ্ছে।
ফিল্মটিতে প্রখ্যাত
অভিনেত্রী সুবর্ণা
মোস্তফার সঙ্গে
স্ক্রিন শেয়ার
করবেন ববি।
এটি মূলত
সুরভী ও
রুম্পার কাহিনী।
গল্পটি এমন
যে সুরভীর
মৃত্যুর পরও
রুম্পা তার
উপস্থিতি অনুভব
করতে পারে।
অতিপ্রাকৃত গল্পটি
থেকে শর্ট
ফিল্মের জন্য
চিত্রনাট্য লিখেছেন
স্বয়ং ইমদাদুল
হক মিলন।
প্রায় আট
বছর পর
কোনো চিত্রনাট্য
নিয়ে কাজ
করলেন জনপ্রিয়
এ সাহিত্যিক।
শর্ট ফিল্মটি
নির্মাণ করছেন
চয়নিকা চৌধুরী।
তিনি বলেন,
‘এ
ধরনের গল্প
আমার খুবই
পছন্দের। ছোটবেলা
থেকেই আমি
বই থেকে
প্রভাবিত হই।
আমি বঙ্গ
ববের দ্বিতীয়
মৌসুমের নির্মাতাদের
একজন হতে
পেরে অত্যন্ত
আনন্দিত। আশা
করছি চমত্কার
একটি টেলিফিকশন
তৈরি করতে
পারব, যা
দর্শকের ভালো
লাগবে।’
গত বছর
বঙ্গ বব
মূলত তরুণদের
নিয়েই সাতটি
শর্ট ফিল্ম
তৈরি করেছিল।
এবার সেখানে
কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীদের
দেখা যাবে।
যেমন ‘সুরভী’তে
সুবর্ণা মোস্তফা
ছাড়াও থাকছেন
শম্পা রেজা,
ডলি জহুর
প্রমুখ। বঙ্গ
ববের আয়োজনে
আরো থাকছে
সৈয়দ মনজুরুল
ইসলামের ‘অন্ধকার
ও আলো
দেখার গল্প’
থেকে ‘এক
অলৌকিক বিকেলের
গল্প’, ওবায়েদ
হকের একটি
‘শাড়ি
ও কামরাঙা
বোমা’ বই
থেকে প্রায়শ্চিত্ত,
রাসারাত রহমান
জিকোর গল্প
‘কলম’
থেকে ‘হাফ
চান্স’, অন্তিক
মাহমুদের গল্প
থেকে ‘চল’।
মেহজাবিন, অপূর্ব,
তানজিন তিশা,
নিশোসহ এ
সময়ের জনপ্রিয়
তারকাদের দেখা
যাবে এসব
শর্টফিল্মে। বিশেষ
সংযোজন হিসেবে
ঈদের তৃতীয়
দিন ইমরাউল
রাফাতের পরিচালনায়
‘ফ্রিল্যান্সার
নাদিয়া’।
ঈদের সাতদিন
বঙ্গর অ্যাপ
ও সাইটে
এ শর্টফিল্ম
বা টেলিফিকশনগুলো
দেখা যাবে।
ওটিটি প্লাটফর্ম
বিঞ্জ একটি
ভিন্ন ধারার
কাজ নিয়ে
আসছে। আমাদের
দেশে ওটিটিতে
কমেডি বা
স্যাটায়ার তুলনামূলক
কম। বিঞ্জের
আসন্ন ওয়েব
সিরিজ ‘আইজ্যাক
লিটন’ সে
ধরনেরই একটি
কাজ। স্রোতের
বিপরীতে হাঁটা
একজন মানুষের
গল্প নিয়ে
নির্মাণ করা
হয়েছে ‘আইজ্যাক
লিটন’ সিরিজটি।
সিরিজে নাম
ভূমিকায় বিজ্ঞানী
স্যার আইজ্যাক
নিউটনের লুকে
দেখা যাবে
অভিনেতা মোশাররফ
করিমকে। তার
বিপরীতে দেখা
যাবে অর্চিতা
স্পর্শিয়াকে। সিরিজটি
রচনা ও
পরিচালনা করেছেন
আশরাফুজ্জামান।
এছাড়া আরো
বেশকিছু ওয়েব
সিরিজ এবারের
ঈদে বিঞ্জে
প্রকাশের কথা
রয়েছে। সম্প্রতি
‘জুজু
আসছে’ নামে
নতুন একটি
সিরিজের ট্রেলারও
প্রকাশ করেছে
প্লাটফর্মটি। শতাব্দী
ওয়াদুদ, আরমান
পারভেজ মুরাদ,
সুষমা সরকার
ও ইকবাল
হোসেন থাকছেন
এ সিরিজে।
চরকিতে আসছে
রায়হান রাফির
পরিচালনায় ‘ফ্লোর
নাম্বার সেভেন’
নামে একটি
ওয়েব ফিল্ম।
এখানে নায়ক
হিসেবে থাকছেন
রাজ মানিয়া।
নবাগত এ
নায়কের সঙ্গে
অভিনয় করছেন
শবনম বুবলি
ও তমা
মির্জা। জানা
গিয়েছে, সিনেমাজগতের
নেপথ্যের নানা
ঘটনা উঠে
আসবে এতে।
এবার সিয়াম
আহমেদ ও
তারিক আনাম
খান অভিনীত
‘মৃধা
বনাম মৃধা’
সিনেমাটি টফিতে
মুক্তি দেয়া
হচ্ছে। টফির
ডিরেক্টর আব্দুল
মুকিত আহমেদ
বলেন, ‘বাংলালিংক
টফির মাধ্যমে
দর্শকের কাছে
দ্রুতগতির ইন্টারনেটের
মাধ্যমে ডিজিটাল
বিনোদন পৌঁছে
দিতে চায়।
এ ঈদে
আমাদের প্রথম
অরিজিনাল ছবি
টফিতে মুক্তি
দিতে পেরে
আমরা আনন্দিত।
আমি মনে
করি, সামাজিক
প্রাসঙ্গিকতার জন্য
সব বয়সী
দর্শক মৃধা
বনাম মৃধা
পছন্দ করবে।’
নানা আয়োজন নিয়ে আসছে বায়োস্কোপ, সিনেম্যাটিক; আই থিয়েটারেও থাকছে নানা রকম আয়োজন। ওটিটি বাংলাদেশে এখনো নবীন পর্যায়ে আছে। চ্যানেলের ঈদ আয়োজনের মতো এখনো এত বিস্তৃত ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠেনি। তবে ওটিটি যেভাবে এগিয়ে চলছে, আশা করা যায় আগামী দিনে বর্ণিল আয়োজন দেখা যাবে।





