স্থানীয় কুটির শিল্প ও এমএসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্পসুদে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। দেশ রূপান্তরে আমাদের সরকারের পরিকল্পনার অন্যতম কেন্দ্রে রয়েছে এমএসএমই খাত। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে দেশের সব নারী ও পুরুষ উদ্যোক্তাকে আমাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা।

-তারেক রহমান

প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার