কনটেন্ট নির্মাতাদের সহজে মিউজিক কম্পোজ ও এডিটিংয়ের সুবিধা দিতে নতুন অ্যাপ উন্মোচন করেছে বাইটড্যান্স। নতুন অ্যাপটির নাম রিপল এবং বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে এটি ব্যবহার করা যাবে। ক্লোজড বেটা পরিবেশে অ্যাপটির পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। বাইটড্যান্স জানায়, নতুন অ্যাপটি কনটেন্ট নির্মাতাদের পোর্টেবল স্মার্ট ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন (ডিএডব্লিউ) হিসেবে সহায়তা দেবে। টিকটকের মালিকানা কোম্পানিটি জানায়, নিজস্ব গানের মাধ্যমে রিপলকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইনভাইটের মাধ্যমে বর্তমানে অ্যাপটি ব্যবহার করা যাবে। এনগ্যাজেট
বাইটড্যান্সের নতুন অ্যাপ রিপল
কনটেন্ট নির্মাতাদের সহজে মিউজিক কম্পোজ ও এডিটিংয়ের সুবিধা দিতে নতুন অ্যাপ উন্মোচন করেছে বাইটড্যান্স।










