চিপ বা সেমিকন্ডাক্টর খাতে ২৬ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দেশটির রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতি ইউন সুক ইওল জানান, এ বিনিয়োগ পরিকল্পনার অধীনে সরকার ১৭ ট্রিলিয়ন ওন আর্থিক সহায়তা প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রায়ত্ত কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এটি পরিচালনা করবে। ইউন আরো জানান, বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনকারী ও ফ্যাবলেস কোম্পানিগুলোকে সহায়তার জন্য ১ ট্রিলিয়ন ওনের ফান্ড তৈরি করা হবে। রয়টার্স