আজ ৪ নভেম্বর। ১৯২২ সালের আজকের দিনে মিসরে খননকাজের সময় একটি পাথরে হোঁচট খান ইংরেজ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টারের দলের এক কিশোর কর্মী। পাথরটি সরাতেই বেরিয়ে আসে সিঁড়ির প্রথম ধাপ। পরে সেই সিঁড়ি ধরে পাওয়া যায় সিলমোহরযুক্ত একটি দরজা। প্রায় তিন সপ্তাহ পর দরজা খুলে কার্টার নিশ্চিত হন, এটি ফারাও তুতেনখামেনের সমাধি। কয়েক হাজার বছর ধরে অক্ষত থাকা সমাধিটির আবিষ্কার প্রাচীন মিসর নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দেয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৩৩৩: আরনো নদীর ভয়াবহ বন্যায় ইতালির ফ্লোরেন্স শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
১৪২৯: জোন অব আর্কের নেতৃত্বে শক্তিশালী সেন্ট পিয়ের লে মুতিয়ের শহর মুক্ত হয়।
১৫২৯: রাজদ্রোহের অভিযোগে ইংল্যান্ডের কার্ডিনাল থমাস উলসি গ্রেফতার হন।
১৭৮৩: অস্ট্রিয়ার লিন্জে মোৎসার্টের ‘সিম্ফনি নম্বর ৩৬’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৮৪২: যুক্তরাষ্ট্রের ইলিনয়ে আব্রাহাম লিংকন ও মেরির বিয়ে সম্পন্ন হয়।
১৮৪৬: কৃত্রিম পায়ের পেটেন্ট পান বেঞ্জামিন পামার।
১৮৬২: রিচার্ড গ্যাটলিং বিখ্যাত গ্যাটলিং মেশিন গানের পেটেন্ট লাভ করেন।
১৯১৮: প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধে নিহত হন কবি উইলফ্রেড ওয়েন।
১৯২২: হাওয়ার্ড কার্টারের দল মিসরে ফারাও তুতেনখামেনের সমাধির প্রবেশপথ আবিষ্কার করে।
১৯৫৬: হাঙ্গেরির গণঅভ্যুত্থান দমনে দেশটিতে প্রবেশ করে সোভিয়েত বাহিনী।
১৯৬৬: ইতালির আরনো নদীর বন্যায় অসংখ্য শিল্পকর্ম ধ্বংস হয়, প্রাণ হারান ১১৩ জন।
২০০১: মুক্তি পায় বিখ্যাত হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’
২০০৮: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা।
জন্ম
১৫৯০: গেরিত ভ্যান হোনথর্স্ট, ওলন্দাজ চিত্রশিল্পী।
১৫৭৫: গুইদো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।
১৮১৬: স্টিফেন জে ফিল্ড, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি।
১৮৯৬: কার্লোস পি গার্সিয়া, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট।
মৃত্যু
১৮৪৭: ফেলিক্স মেন্ডেলসন, জার্মান সুরকার।
১৯১৮: উইলফ্রেড ওয়েন, ইংরেজ যুদ্ধকবি।
১৯৯৫: আইজাক রবিন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী।
২০০৮: মাইকেল ক্রিকটন, মার্কিন ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা।













