আজ ৩ নভেম্বর। ১৯৫৭ সালের আজকের দিনে প্রথম প্রাণী হিসেবে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় একটি কুকুর, নাম লাইকা। মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো ছোট্ট কুকুরটিকে সোভিয়েত ইউনিয়ন নভোযান স্পুটনিক-২-এ করে মহাকাশে পাঠানো হয়। মানুষের মহাকাশযাত্রার পথ তৈরির উদ্যোগে এটি বিজ্ঞানের জন্য বড় অগ্রগতি হলেও লাইকার জন্য যাত্রাটি ছিল প্রাণঘাতী। কারণ উৎক্ষেপণের ৫-৭ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। মহাকাশ গবেষণার ইতিহাসে লাইকার যাত্রা গুরুত্বপূর্ণ হয়ে থাকলেও প্রাণীর ওপর বৈজ্ঞানিক পরীক্ষার নৈতিকতা নিয়েও এটি প্রশ্ন তোলে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৩: ক্রিস্টোফার কলম্বাস ডোমিনিকা দ্বীপ আবিষ্কার করেন।
১৫৩৪: ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও পরবর্তী রাজাদের ইংল্যান্ডের গির্জার প্রধান ঘোষণা করে আইন পাস হয়।
১৭৯৬: জন অ্যাডামস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯০৩: কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে পানামা।
১৯১৩: নিউইয়র্কের মেরি ফেলপস জ্যাকব আধুনিক ইলাস্টিক ব্রেসিয়ারের নকশার পেটেন্ট পান।
১৯৫৭: সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-২-এ করে লাইকা নামের কুকুরকে পৃথিবীর কক্ষপথে পাঠায়।

উৎক্ষেপণের মাত্র ৫-৭ ঘণ্টার মধ্যেই লাইকা মারা যায়
১৯৬৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন লিন্ডন বি জনসন।
১৯৭৮: যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ডোমিনিকা।
১৯৯২: বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০৭: পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
জন্ম
১৯০৩: ওয়াকার ইভান্স, মার্কিন আলোকচিত্রী।
১৯১২: আলফ্রেডো স্ট্রোসনার, প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট।
১৯৪৩: বার্ট জানশ, স্কটিশ বংশোদ্ভূত গায়ক, গীতিকার ও সংগীতশিল্পী।
১৯৮২: ইয়েভগেনি প্লুশেঙ্কো, রুশ ফিগার স্কেটার।
মৃত্যু
১৭৯৩: অলিম্প দ্য গুজ, ফরাসি নাট্যকার, সাংবাদিক ও নারীবাদী।
১৯২৬: অ্যানি ওকলি, মার্কিন নিশানাবাজ।
১৯৫৪: অঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী।
১৯৯৩: লেভ তেরেমিন, রুশ-সোভিয়েত বৈদ্যুতিন বাদ্যযন্ত্র উদ্ভাবক।
১৯৯৮: বব কেইন, ব্যাটম্যানের সহস্রষ্টা ও কমিক শিল্পী।















