অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি ব্যবহারকারীদের কথোপকথন রেকর্ড করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া কোম্পানির কিছু কর্মী রেকর্ড করা সেসব কথা শুনেছেন বলেও দাবি করা হয়। এ ঘটনায় ২০১৯ সালে ব্যবহারকারীদের করা একটি মামলা নিষ্পত্তিতে ৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে টেক জায়ান্ট অ্যাপল। পাঁচটি পর্যন্ত সিরি-সক্ষম ডিভাইসের জন্য যুক্তরাষ্ট্রে অ্যাপল পণ্য মালিকদের ডিভাইসপ্রতি ২০ ডলার পর্যন্ত দেয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, নিষ্পত্তির জন্য এখনো একজন বিচারকের অনুমোদন প্রয়োজন। খবর দ্য ভার্জ