স্থানীয় গণমাধ্যমে সংবাদ কনটেন্ট প্লাটফর্মে দেখানোর জন্য ফি প্রদানে নতুন নিয়ম করেছে কানাডা। এ আইনের প্রতিবাদে কনটেন্ট না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কিউবেকর। গত বছরের এপ্রিলে হাউজ অব কমন্সের বিল সি-১৮ অনলাইন নিউজ অ্যাক্ট প্রকাশ পায়। সে সময় জায়ান্ট দুটি ফি না দেয়ার পাশাপাশি কনটেন্ট না দেখানোর কথা জানায়। টেলিকম অপারেটর ও মিডিয়া আউটলেটের মালিক কিউবেকর সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন খাতে কী পরিমাণ ব্যয় করে সে বিষয়ে জানায়নি। রয়টার্স