উই ইউ ও থ্রিডিএসের অনলাইন পরিষেবার বন্ধের ঘোষণা দিয়েছে নিনতেনদো। আগামী ৮ এপ্রিলের পর থেকে অরিজিনাল স্প্লাটুন মাল্টিপ্লেয়ার মোডে খেলা যাবে না। এছাড়া কনসোল দুটিতে কো-অপ প্লে, লিডারবোর্ড ও তথ্য আদান-প্রদানের মতো ফিচারও ব্যবহার করা যাবে না। এর আগেও নিনতেনদো এ দুটি সিস্টেমের অনলাইন সার্ভিস বন্ধ করে দেয়ার কথা জানিয়েছিল। কিন্তু তখন সময়ের ব্যাপারে কিছু জানানো হয়নি। এনগ্যাজেট
উই ইউ ও থ্রিডিএস অনলাইন পরিষেবা বন্ধ করবে নিনতেনদো
উই ইউ ও থ্রিডিএসের অনলাইন পরিষেবার বন্ধের ঘোষণা দিয়েছে নিনতেনদো।










