বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সংস্থার আদেশ অনুযায়ী তুরস্কে থ্রেডস প্লাটফর্ম বন্ধ করবে মেটা। চলতি মাসের শেষ দিকে দেশটিতে সাময়িক সময়ের জন্য এ প্লাটফর্ম বন্ধ করে দেয়া হবে বলে জানা গেছে। এক ব্লগ পোস্টে কোম্পানিটি জানায়, থ্রেডস বন্ধ করে দেয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ বাকি প্লাটফর্ম ব্যবহারে কোনো সমস্যা হবে না। এর আগে গত মাসে নিয়ন্ত্রক সংস্থা মেটার কার্যক্রমে অন্তর্বর্তী ব্যবস্থা আরোপ করেছে। ফলে প্লাটফর্মগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বন্ধ রয়েছে। ইটি টেলিকম