ব্যবহারকারীদের তৈরি জিআইএফ প্লাটফর্ম গিফিক্যাট বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে ভার্জের সূত্রে নোটিস দেখতে পেয়েছে হ্যাকার নিউজ। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লাটফর্মটি বন্ধের কথা জানিয়েছে মালিকানা কোম্পানি স্ন্যাপ। বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে জিআইএফ ডাটাবেজ ও ব্যবহারকারীদের সব কনটেন্ট মুছে ফেলা হবে। এছাড়া ব্যবহারকারীদের সব তথ্য ও জিআইএফ সরিয়ে ফেলার কথাও জানিয়েছে কোম্পানিটি। এক বছর আগে থেকে গিফিক্যাটের সাপোর্ট টিমের কোনো কার্যক্রম না থাকা ও সমস্যাযুক্ত ফাইল আপলোডের বিষয়ে অভিযোগও পাওয়া গেছে। এনগ্যাজেট
সেপ্টেম্বরে বন্ধ হচ্ছে গিফিক্যাট
ব্যবহারকারীদের তৈরি জিআইএফ প্লাটফর্ম গিফিক্যাট বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে ভার্জের সূত্রে নোটিস দেখতে পেয়েছে হ্যাকার নিউজ।










