ডাটা সেন্টারের কার্যক্রম বাড়াতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। এর অংশ হিসেবে ওহাইওতে ৭৮০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ডিভিশন। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত প্রদেশটিতে ৬৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে ই-কমার্স জায়ান্টটি। ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে ক্লাউড পরিষেবা গ্রহণের চাহিদা বাড়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে। জানুয়ারিতে দেয়া আরেক ঘোষণায় অ্যামাজান ভার্জিনিয়ায় ডাটা সেন্টার কার্যক্রমের পরিধি বাড়াতে ২০৪০ সালের মধ্যে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে। রয়টার্স
ওহাইওতে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন ক্লাউড
ডাটা সেন্টারের কার্যক্রম বাড়াতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। এর অংশ হিসেবে ওহাইওতে ৭৮০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ডিভিশন।










