ওয়েবসাইট বিল্ডার ফার্ম ইউক্রাফটের কয়েক লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এ ঘটনা ঘটেছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে। সাইবারনিউজের গবেষকরা দেখতে পান, বছরের পর বছর গ্রাহকের সংবেদনশীল তথ্য সংরক্ষণে সংস্থাটি উন্মুক্ত গুগল ক্লাউডনির্ভর স্টোরেজ বাকেট ব্যবহার করে আসছে। একটি আর্মেনিয়ান আইটি পরিষেবা সংস্থা এটি তৈরি করেছিল। কিন্তু এর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হামলাকারীরা সহজেই প্রবেশ করতে পেরেছে এবং তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে দিয়েছে। টেকরাডার
ইউক্রাফটের কয়েক লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস
ওয়েবসাইট বিল্ডার ফার্ম ইউক্রাফটের কয়েক লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।










