একটি আইসক্রিম গলতে শুরু করার আগেই গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে পারে ডেলিভারি ড্রোন। ছয় বছরের বেশি সময় আগে এসব ড্রোনের মাধ্যমে বাণিজ্যিক হোম ডেলিভারির অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তখন ড্রোন পরিষেবা সীমিত ছিল দেশটির কয়েকটি শহরতলি ও গ্রামীণ এলাকায়। তবে সম্প্রতি এফএএ একটি নতুন নিয়ম প্রস্তাব করেছে। যুক্তরাষ্ট্রে এখন থেকে ড্রোন উড়ানো যাবে অপারেটরের দৃষ্টিসীমার বাইরেও। পাশাপাশি দীর্ঘ দূরত্বে ডেলিভারির সুযোগও দেয়া হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনুমোদিত রিটেইলার ও ড্রোন কোম্পানিগুলো এখন মিলিয়ন মিলিয়ন আমেরিকান পরিবারের কাছে ড্রোন ডেলিভারি সম্প্রসারণের পরিকল্পনা করছে। খবর এপি
যুক্তরাষ্ট্রে সম্প্রসারণের পথে ডেলিভারি ড্রোন পরিষেবা
একটি আইসক্রিম গলতে শুরু করার আগেই গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে পারে ডেলিভারি ড্রোন।









