ব্যবসার প্রবৃদ্ধির জন্য রোবোটিকসে মনোযোগ দিয়েছে টেক জায়ান্ট এনভিডিয়া। এ বছর ‘জেটসন থর’ নামে হিউম্যানয়েড রোবটের জন্য একটি কমপ্যাক্ট কম্পিউটার বাজারে আনতে চলেছে কোম্পানিটি। এআই চিপ, প্রশিক্ষণ সফটওয়্যার ও ভার্চুয়াল পরিবেশে প্রশিক্ষণ সুবিধার সমন্বিত সমাধান দিয়ে রোবোটিকস খাতে নেতৃত্ব দেয়ার পরিকল্পনা করছে এনভিডিয়া। প্রতিযোগী এএমডি ও ক্লাউড কোম্পানিগুলোর চ্যালেঞ্জ সত্ত্বেও তারা জেনারেটিভ এআই এবং ভার্চুয়াল প্রশিক্ষণ প্রযুক্তির উন্নয়নে এগিয়ে রয়েছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস