কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চলতি বছর দেড় কোটি সন্দেহজনক গ্রুপ ও চ্যানেল সরিয়েছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। গত আগস্টে অ্যাপে ক্ষতিকর কনটেন্ট শেয়ার করার অভিযোগে কোম্পানির প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেফতার করা হয়। এরপর সেপ্টেম্বরে এ-সংক্রান্ত কঠোর অভিযান ঘোষণা করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি টেলিগ্রাম জানিয়েছে, ক্ষতিকর কন্টেন্ট সম্পর্কিত ১ কোটি ৫৪ লাখ গ্রুপ ও চ্যানেল সরিয়েছে দেয়া হয়েছে। মূলত দুরভের গ্রেফতারের পর এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়। খবর টেকক্রাঞ্চ
এআইর সহায়তায় দেড় কোটি সন্দেহজনক গ্রুপ-চ্যানেল সরিয়েছে টেলিগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চলতি বছর দেড় কোটি সন্দেহজনক গ্রুপ ও চ্যানেল সরিয়েছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম।










