বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেল বা সাশ্রয়ীমূল্যের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। নোট ৫০ নামের ডিভাইসটিকে লং লাস্টিং ভ্যালু কিং নামও দিয়েছে কোম্পানিটি।
সাশ্রয়ীমূল্যের পাশাপাশি টেকসই ডিভাইস হিসেবে এটি বাজারে ভালো অবস্থান তৈরি করবে বলে আশাবাদী প্রযুক্তি কোম্পানিটি।
ধুলা ও পানিরোধী ফিচার, মজবুত স্ক্রিনের সঙ্গে অ্যালুমিনিয়াম কাঠামো থাকায় নোট ৫০ গ্রাহকের দীর্ঘমেয়াদে ডিভাইসটি ব্যবহারের সুবিধা দেবে। ডিভাইসটিতে ৬ দশমিক ৭ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। প্রসেসর হিসেবে ডিভাইসটিতে রয়েছে ইউনিসক টাইগার টি৬১২।
স্মার্টফোনটি ৪+৬৪ জিবি এবং ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ব্যাকআপের জন্য এতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও দেয়া হয়েছে। কোম্পানির দাবি এর মাধ্যমে টানা ১০৬ ঘণ্টা গান শোনা যাবে। এর নতুন ডিজাইন করা মিনি ক্যাপসুল ফিচার ব্যবহারকারীদের ফোনের স্ক্রিনে মূল তথ্যগুলো সহজে দেখার সুযোগ দেবে।
স্কাই ব্লু ও মিডনাইট ব্ল্যাক ঃ রিয়েলমি নোট ৫০ ডিভাইসে ব্যবহার করা হয়েছে এই দুই রঙের ব্যাক কাভার। ফলে স্টাইল ও নির্ভরযোগ্যতার অনন্য সংমিশ্রণ ঘটেছে ডিভাইসটিতে। ফোনকে সহজে হাতে ধরতে স্লিম বডি ও হালকা কাঠামোয় এর ডিজাইন করা হয়েছে। রিয়েলমি নোট ৫০ এর ৪+৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ১০ হাজার ৯৯৯ টাকা এবং ৪+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার ৯৯৯ টাকায়। বিজ্ঞপ্তি










