বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ড অপোকে ‘কনজিউমার প্রটেকশন অ্যাওয়ার্ড’ দিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল দীপ্ত টিভি। এ পুরস্কার গ্রাহক সন্তুষ্টির প্রতি অপোর বিশেষ প্রতিশ্রুতি ও তাদের অধিকার সুরক্ষায় প্রতিষ্ঠানটির নিরন্তর প্রচেষ্টার একটি স্বীকৃতি।

২০১৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে অপো গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে অপোর আফটার-সেলস সার্ভিস। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রত্যাশার মাত্রা উপলব্ধি করে তা ছাড়িয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। অপো চালু করেছে ‘সার্ভিস সেন্টার ৩.০’, যা ডিভাইস মেরামতের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে। গ্রাহকরা এ আধুনিক সার্ভিস সেন্টারগুলোয় সরাসরি তাদের ডিভাইসের মেরামত প্রক্রিয়া দেখতে পারেন। এছাড়া মানসিক স্বস্তি পেতে তারা মেরামতের ভিডিও রেকর্ডিংয়ের জন্যও অনুরোধ করতে পারেন।

আফটার-সেলস সার্ভিস ৯৯ শতাংশেরও বেশি নেট প্রমোটার স্কোর (এনপিএস) অর্জন করেছে। এটি অপোর সেবার প্রতি গ্রাহকদের সন্তুষ্টির প্রতিফলন। অপো সার্ভিস সেন্টারে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করা হয়, যাতে সেবার গুণগত মান উন্নত করার পাশাপাশি তাদের পরামর্শ বাস্তবায়ন করা যায়। এছাড়া অপো সব ধরনের আফটার-সেলস সার্ভিস ১ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ করে থাকে। এ মানদণ্ড পূরণে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশেরও বেশি পারফরম্যান্স রেট নিশ্চিত করেছে, যা গ্রাহকদের দ্রুত সময়ে উন্নত সেবা পাওয়ার নিশ্চয়তা দেয়।

অপো প্রতিনিয়ত আফটার-সেলস সার্ভিস উন্নত করার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ ও তাদের অধিকার সুরক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘দীপ্ত টিভির এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এ পুরস্কার গ্রাহক সুরক্ষার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।’ —বিজ্ঞপ্তি