গাজায় জরুরি সহায়তা চাওয়া ফিলিস্তিনিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ইসরায়েলের অব্যাহত হামলায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্যসামগ্রী সংগ্রহে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্লুস্কাই ব্যবহার করছেন হানিন আল-বাতশের মতো অনেকেই। তারা দুধ ও শিশুদের জরুরি সামগ্রী কিনতে অর্থ সংগ্রহ করছেন। কিন্তু ব্লুস্কাই এসব অ্যাকাউন্ট বারবার নিষ্ক্রিয় করে দিচ্ছে। ছয় মাসে আল-বাতশ ৮০টির বেশি অ্যাকাউন্ট তৈরি করেছেন। এর মধ্যে একটি সর্বোচ্চ চলেছে মাত্র ১২ দিন। এদিকে ব্লুস্কাইয়ের নিয়ম মেনে চলার চেষ্টা করলে আল-বাতশের মতো অনেকের পোস্ট খুঁজে পাচ্ছে না কেউ। খবর দ্য গার্ডিয়ান