শিগগিরই কল অব ডিউটি গেমের নতুন ভার্সন উন্মোচন করবে মাইক্রোসফট। তবে এবার নিজেদের সাবস্ক্রিপশন পরিষেবায় এটি চালুর উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। আগে গেমগুলো স্বতন্ত্রভাবে প্রকাশ করা হতো। আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক এক্সবক্স শো কেস ইভেন্টে কোম্পানির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কল অব ডিউটি গেমটি এখন পর্যন্ত অন্যতম সফল একটি প্রকল্প এবং এখন পর্যন্ত ৩ হাজার কোটি ডলার আয় করেছে কোম্পানি। রয়টার্স