মেটার সোশ্যাল প্লাটফর্ম থ্রেডস একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীকে নিজের প্রতিটি পোস্টের পারফরম্যান্স দেখতে সাহায্য করবে। থ্রেডসের বর্তমান ‘ইনসাইটস’ ফিচারটি সব পোস্টের মিলিত ম্যাট্রিক্স দেখায়। নতুন এ ফিচার প্রতিটি পোস্টের জন্য আলাদা ম্যাট্রিক্স দেখাবে। খবর টেকক্রাঞ্চ।

এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার পোস্টগুলোকে সবচেয়ে বেশি বা কম ভিউ, লাইক ও রিপ্লাইয়ের ভিত্তিতে সাজাতে পারবেন। এছাড়া প্রতিটি পোস্টের জন্য ফলোয়ার ও নন-ফলোয়ারদের ভিউ থাকবে। নির্দিষ্ট পোস্ট থেকে কতজন তাকে ফলো করেছেন, তাও দেখা যাবে এর মাধ্যমে। এ বিষয়ে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘অডিয়েন্সের কাছে কোন ধরনের পোস্ট বেশি জনপ্রিয়, ব্যবহারকারীদের জন্য তা জানতে সহায়ক হবে এ ফিচার।’