অনলাইনে তথ্য অনুসন্ধান, কাজ সম্পন্ন করাসহ কেনাকাটার জন্য সহজ করছে সিরি, আলেক্সা ও গুগলের মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট। প্রযুক্তিটি এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, যা কণ্ঠ ব্যবহারের মাধ্যমে কাজকে আরো দ্রুত করছে। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ২০ দশমিক ৫ শতাংশ মানুষ ভয়েস সার্চ ব্যবহার করে। এর মধ্যে ২৭ শতাংশ সার্চ মোবাইল ডিভাইসের মাধ্যমে পরিচালিত হয়। গবেষণা আরো বলছে, যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশের বেশি মানুষ স্মার্ট স্পিকারের মাধ্যমে কেনাকাটা করে। খবর ডিমান্ডসেইজ