গেমিং স্মার্টফোন হট থার্টি এর নতুন ভার্সন উন্মোচন করেছে ইনফিনিক্স। স্পিড মাস্টার নামের এডিশনটি আনা হয়েছে নতুন প্যাকেজিংয়ে। সেই সঙ্গে এক্সক্লুসিভ বক্স ডিজাইনের এডিশনটি মূল্য হ্রাসে পাওয়া যাবে।

কোম্পানির দাবি নতুন ডিজাইনের হট ৩০ স্পিড মাস্টার এডিশন ব্যবহারকারীদের নজর কাড়বে। লিমিটেড এডিশন হট ৩০ হ্যান্ডসেটটি মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। আগে ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণটির বাজারমূল্য ছিল ১৫ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে এর দাম ১৪ হাজর ৯৯৯ টাকা। 

স্পেশাল এডিশনের স্মার্টফোনটিতে দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা দিতে রয়েছে হেলিও জি৮৮ প্রসেসর। গেমপ্লে আরো স্বচ্ছন্দ্য ও দ্রুতগতির করতে এতে দেয়া হয়েছে ২ গিগা হার্টজ গতির দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। 

লিংক-বুমিং নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রযুক্তির সাহায্যে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে হট ৩০। এর মাধ্যমে ওয়াই-ফাই ও ডেটা একটানা একসঙ্গে কাজ করে। ফলে গেমিংয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তেও অব্যাহত থাকে সংযোগ। পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি একবার ফুল চার্জে সারাদিন ভালো ব্যাকআপ দেবে। এর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফোনটি ৫৫ শতাংশ পর্যন্ত চার্জ হয়। - বিজ্ঞপ্তি