প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বিঘ্নিত হতে পারে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) প্রি-পেইড মিটার রিচার্জ সেবা। এ সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

WhatsApp Image 2026-11-04 at 4.33.59 PM

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, সেসব মিটারের রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ কারণে গ্রাহকদের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ করা হয়েছে।

যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছে ডেসকো কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।