অসতর্কতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়া কিংবা পানিতে ভিজে যাওয়া খুবই সাধারণ সমস্যা। প্রায়ই এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। তাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। কোম্পানিটির দাবি, তাদের রিয়েলমি সি৭৫ মডেলের মিড-বাজেটের ফোনটি আইপি৬৯ রেটিংপ্রাপ্ত সম্পূর্ণ ধুলা ও পানিরোধী। এটি ২ দশমিক ৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা বা দশমিক ৫ মিটার গভীর পানিতে ১০ দিন অক্ষত থাকতে পারে। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন ও উন্নত আর্মরশেল গ্লাস ব্যবহারের ফলে এটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে পড়েও কার্যক্ষম থাকে।
রিয়েলমি জানিয়েছে, ফোনটি ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গাড়ির ধোঁয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এ ফোন সহজেই টিকে থাকতে সক্ষম। এছাড়া এর উন্নত সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে কার্যকরভাবে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায়। এমনকি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থায়ও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম।
ফোনটিতে রয়েছে ৬ হাজার এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং (৩৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ) ও ৮ জিবি প্লাস ১৬ জিবি ডায়নামিক র্যাম। ফোনটি দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—১২৮জিবি স্টোরেজ ১৯ হাজার ৯৯৯ টাকা ও ২৫৬ জিবি স্টোরেজ ২২ হাজার ৯৯৯ টাকা। প্রি-অর্ডারে ১ লাখ টাকা পুরস্কারসহ বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার রয়েছে। এছাড়া ১ বছরের ওয়াটারপ্রুফ ও স্ক্রিন প্রটেক্টর ওয়ারেন্টি এবং বাংলালিংক গ্রাহকদের জন্য ১৮জিবি ইন্টারনেট বোনাস পাওয়া যাবে। লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক রঙে পাওয়া যাবে ফোনটি।
এদিকে চাইনিজ় স্মার্টফোন ব্র্যান্ডটি মঙ্গলবার ভারতের বাজারে নতুন রিয়েলমি ১৪এক্স ফাইভজি স্মার্টফোন এনেছে। উন্মোচনের পর রিয়েলমি অফিশিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টে এ ফোনের বিক্রি শুরু হয়ে গেছে। শিগগিরই রিয়েলমির বিভিন্ন স্টোরে তা মিলবে বলে জানা গেছে।
রিয়েলমি সি৭৫-এর মতো শক রেজ়িস্ট্যান্স ও ডিউর্যাবিলিটির বিষয়ে মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও স্মার্টফোনটিও। এর সঙ্গে ৬ দশমিক ৬৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এতে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। দুটি স্পেসিফিকেশনে এ ফোন আনছে রিয়েলমি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।










