প্রযুক্তি কোম্পানি ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঞ্জারের পদত্যাগের পর নতুন সিইও নিয়োগের কথা ভাবছে কোম্পানিটি। এ কাজে সহায়তার জন্য এক্সিকিউটিভ সার্চ ফার্ম ‘স্পেন্সার স্টুয়ার্টকে’ নিয়োগ করা হয়েছে। ইন্টেল এ পদের জন্য কোম্পানির বাইরের প্রার্থীদেরও বিবেচনা করছে। এ বিষয়ে এর আগে পদত্যাগ করা সাবেক পরিচালক লিপ-বু টানের সঙ্গেও যোগাযোগ করেছে ইন্টেলের বোর্ড। কোম্পানিটি সাধারণত অভ্যন্তরীণ কর্মকর্তাদের থেকেই সিইও নিয়োগ করে, তবে এবার প্রথা ভেঙে ভিন্নধর্মী সিদ্ধান্ত নিতে পারে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি
প্রতিষ্ঠানের বাইরে থেকে সিইও নিয়োগের কথা ভাবছে ইন্টেল
প্রযুক্তি কোম্পানি ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঞ্জারের পদত্যাগের পর নতুন সিইও নিয়োগের কথা ভাবছে কোম্পানিটি।










