চীনা প্রযুক্তি কোম্পানি লেনোভো ২০২৩ সালে একটি রোলেবল ডিসপ্লে ল্যাপটপের কনসেপ্ট (ধারণা) প্রকাশ করে। আগামী বছর নতুন ধরনের এ ল্যাপটপ বাজারে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ইভান ব্লাস নামে এক টিপস্টার। সম্প্রতি ডিভাইসটির কিছু ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, ল্যাপটপের ডিসপ্লে উল্লম্বভাবে বাড়িয়ে আরো একটি ডিসপ্লে বের করে আনা সম্ভব। অর্থাৎ ডিভাইসটির একটি স্ক্রিনের নিচে আরেকটি স্ক্রিন রয়েছে, যা ওপরের দিকে বাড়িয়ে একসঙ্গে একাধিক কাজ করার সুযোগ দেবে। ইভান ব্লাসের দাবি, এটি প্রতিষ্ঠানটির থিংকবুক প্লাসের ষষ্ঠ প্রজন্মের মডেল। খবর দ্য ভার্জ
বিশ্বের প্রথম রোলেবল ডিসপ্লে ল্যাপটপ আনতে পারে লেনোভো
চীনা প্রযুক্তি কোম্পানি লেনোভো ২০২৩ সালে একটি রোলেবল ডিসপ্লে ল্যাপটপের কনসেপ্ট (ধারণা) প্রকাশ করে।










