‘সাবধানে অনলাইন-এ’ এর কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে অনলাইট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক ও জাগো ফাউন্ডেশন।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট (ইয়েস) ২০২৪ শীর্ষক সামিটে এ ঘোষণা দেয়া হয়। অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যমের ব্যবহার সম্পর্কে বাংলাদেশের তরুণদের শিক্ষা দেয়ার লক্ষ্যে এ উদ্যোগটি শুরু হয়। 

ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিটের মুল আকর্ষণগুলোর একটি ছিল টিকটক এবং জাগো ফাউন্ডেশন দ্বারা যৌথভাবে সাজানো ইয়েস টু সাবধানে অনলাইনে" নামে ট্রেনিং সেশন। নিরাপদ ইন্টারনেট দিবসকে সামনে রেখে এ সেশনের আয়োজন করা হয়। অংশগ্রহণমূলক কার্যক্রম এবং আলোচনার মাধ্যমে ইন্টারনেট নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে যুবকদের শিক্ষিত করে তোলাই এর লক্ষ্য।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জাগো ফাউন্ডেশনের সেচ্ছাসেবক যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের ৫০০ যুব নেতা এ সেশনে অংশ নেয়। একজন বিশেষজ্ঞ প্রশিক্ষকের নেতৃত্বে সেশনটি নিরাপদ ইন্টারনেট অনুশীলন এবং টিকটকের সেফটি টুলগুলোর ব্যবহারসহ ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিক বর্ণনা করা হয়। এছাড়াও, সামিটে অংশগ্রহণকারীদের জন্য একটি ভিডিও কন্টেন্ট তৈরির প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল। সেরা ৩ জন কন্টেন্ট নির্মাতাকে অধিবেশন চলাকালীন বিজয়ী ঘোষণা এবং পুরস্কৃত করা হয়েছে। বিজ্ঞপ্তি