২০ বছর পার করেছে বিশ্বব্যাপী সর্বাধিক
ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুক। ডেটা সুরক্ষায় নানা সময় বিতর্ক সত্বেও
যাত্রা অব্যাহত রেখেছে মেটা পরিচালিত এ প্রতিষ্ঠান। খবর আনাদোলু এজেন্সি।
মার্ক জাকারবার্গ এবং তার তিন বন্ধুর
প্রচেষ্টায় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিশ্বব্যাপী জনপ্রয় এ প্রতিষ্ঠান।
আনাদোলুর বিশ্লেষণে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মের শীর্ষে
রয়েছে ফেসবুক। গত দুই দশকে বৈশ্বিক যোগাযোগে এ প্লাটফর্মের ভূমিকা অনন্য বলে মনে করেন
বিশ্লেষকরা।
তথ্য সুরক্ষা ইস্যুতে বেশ বিতর্কের
মুখে পড়লেও নিজেদের পথ চলা অব্যহত রেখেছে জাকারবার্গের এ প্রতিষ্ঠান। দৈনিক গড়ে ৩০০
কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, গণযোগাযোগের ক্ষেত্রে
বিপ্লব সাধন করলেও ব্যবহারকারীর মোবাইলে কাটানো সময়ের অর্ধেকরও বেশি খেয়ে নিচ্ছে
এ সামাজিক যোগাযোগমাধ্যম। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে,
মানুষের কর্মঘণ্টার প্রায় এক-চতুর্থাংশই ব্যয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফেসবুকসহ মেটার অন্যান্য পরিষেবাগুলোর
মধ্যে রয়েছে হয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম।










