নতুন তিনটি বড় গেম তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্লেয়ারআননোন হিসেবে পরিচিত পাবজির নির্মাতা ব্রেন্ডন গ্রিন। প্রথম গেমটির নাম প্রোলগ: গো ওয়েব্যাক। গেমটিকে ‘সিঙ্গেল-প্লেয়ার ওপেন-ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রোলগে এমন প্রযুক্তি থাকবে, যা লক্ষাধিক ভিন্ন মানচিত্র তৈরি করতে সক্ষম। প্লেয়ারআননোন স্টুডিও শিগগিরই গেমটির প্লেটেস্ট করার পরিকল্পনা করছে। দ্বিতীয় গেমটির নাম প্রিফেস: আনডিসকভার্ড ওয়ার্ল্ড। আর্টেমিস শিরোনামের গেমটি এখনো নির্মাণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খবর এনগ্যাজেট