চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংসের আয় বেড়েছে ১৩ শতাংশ। উইচ্যাট মেসেজিং প্লাটফর্মে গত বুধবার এ তথ্য জানায় বিশ্বের সবচেয়ে বড় ভিডিও গেম কোম্পানিটি। ৩১ মার্চ শেষ হওয়া প্রান্তিকে ১৮ হাজার কোটি ইউয়ান (প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার) আয় ঘোষণা করেছে টেনসেন্ট। মূলত গেমিং ও এআই-নির্ভর বিজ্ঞাপনের বিকাশের ফলে এ প্রবৃদ্ধি অর্জন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। এছাড়া গত প্রান্তিকের ফলাফল এলএসইজির বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায়ও বেশি। খবর রয়টার্স
গেমিংয়ের জোরে জানুয়ারি-মার্চ প্রান্তিকে টেনসেন্টের আয় বেড়েছে ১৩ শতাংশ
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংসের আয় বেড়েছে ১৩ শতাংশ।










