সাংহাইয়ের এমডব্লিউসিতে আয়োজিত ২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস এশিয়ার সেরা স্মার্টফোনের পুরস্কার পেয়েছে অপো ফাইন্ড এন২। অসাধারণ পারফরম্যান্স ও উদ্ভাবনী ইউজার এক্সপেরিয়েন্সের কারণে সুপরিচিত ফাইন্ড এন২-এ পুরস্কার লাভ করেছে। 

সংযোগ খাতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে সুপরিচিত জিএসএমএর এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস। এশিয়ার সর্বসেরা স্মার্টফোন পুরস্কারটি জিএসএমএ থেকে এ ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য বিশেষজ্ঞদের মাধ্যমে পারফরম্যান্স, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি লিডারশিপের মতো মাপকাঠির মধ্য দিয়ে নির্ধারিত হয়। 

ফাইন্ড এন২ হচ্ছে অপোর দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। আলট্রা-লাইট এবং দীর্ঘস্থায়ী ফ্লেক্সিওন হিঞ্জ রয়েছে। ইন্ডাস্ট্রির প্রথম অ্যারোস্পেস-গ্রেড কার্বন ফাইবার স্ক্রিন সাপোর্ট ফ্রেমসহ ফাইন্ড এন২ উন্নত অভিজ্ঞতা দিয়ে থাকে।

ডিভাইসে অরিজিনাল ফাইন্ড এন-এর একই রকম গোল্ডেন ফোল্ডিং রেশিও রয়েছে এবং এতে বাইরের ও ভেতরের উভয় পর্দাতেই ই৬ ১২০ হার্টজ ডিসপ্লে রয়েছে। দারুণ চার্জিং ও ব্যাটারি লাইফ, মোবাইলের জন্য হ্যাসেলবাল্ড ক্যামেরা ও ফ্লেক্সফর্ম মোডের সমন্বয়ে অপো ফাইন্ড এন২ একটি সহজে বহনযোগ্য, স্বতঃস্ফূর্ত ফোল্ডেবল, যা কিনা প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী। 

চলতি বছর অপোকে ‘ফাস্ট কোম্পানি’ দ্বারা ঘোষিত ১০টি সবচেয়ে উদ্ভাবনী এশিয়া প্যাসিফিক কোম্পানির একটি বিবেচনা করা হয়। এছাড়া অপো, আইএফ তথা ইন্টারন্যাশনাল ফোরাম ডিজাইন কর্তৃক ১৫টি পুরস্কার লাভ করে। যার মধ্যে রয়েছে অপো এয়ার গ্লাস এবং অপো ব্যাটারি হেলথ ইঞ্জিনের জন্য যথাক্রমে প্রাপ্ত ২০২৩ এডিসন বেস্ট নিউ প্রডাক্ট অ্যাওয়ার্ডস এবং ২০২৩ এসইএএল সাসটেইনেবল প্রডাক্ট অ্যাওয়ার্ড।