লাইভ স্ট্রিমিং ও মোবাইল ক্লিপে ডিসকভারি ফিডের পরীক্ষা চালানোর পর এবার  ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালুর কথা জানিয়েছে স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ। এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন স্ট্রিমারদের খুঁজে পাওয়ার পাশাপাশি তাদের ফলো করতে পারবে। সম্প্রতি ওয়েবসাইটে দেয়া এক ঘোষণায় এ কথা জানিয়েছে প্লাটফর্মটি। মোবাইল অ্যাপে ডিসকভারি ফিডটি প্রথমে ট্যাব হিসেবে আসবে। এখানে ব্রডকাস্ট থেকে শুরু করে চলমান যেকোনো স্ট্রিমের তথ্য দেখাবে। এনগ্যাজেট