দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভারতে বিনিয়োগ বাড়াবে কোয়ালকম। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ও মাইক্রনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির এক শীর্ষ নির্বাহী এ কথা জানিয়েছেন। বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কোম্পানিটি নতুন চিপ উৎপাদনকারীর সঙ্গে চুক্তির কথা ভাবছে। চলতি বছর ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানিটি। তবে এ-সংক্রান্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ইটি টেলিকম