বাংলাদেশের তরুণদের অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতন করার লক্ষ্যে অনলাইন সেফটি আড্ডা নামে কর্মশালার আয়োজন করেছে টিকটক ও জাগো ফাউন্ডেশন।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, বাগেরহাট এবং নড়াইল জেলায় সফলভাবে এ কর্মশালা সম্পন্ন হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ডোমেনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারে বিভিন্ন নিরাপত্তাজনিত দক্ষতা ও আচরণগত বিষয়ে জানতে পেরেছে। কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল টিকটকের সেফটি টুলস এর সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেয়া, যা ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়া অনলাইন কনটেন্ট তৈরির জন্য বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কেও জানানো হয়েছে।
ক্যাম্পেইনটির মাধ্যমে টিকটক ও জাগো ফাউন্ডেশন একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং দায়িত্বশীল অনলাইন অনুশীলনে যুবকদের ক্ষমতায়নে নিজেদের প্রত্যয় ব্যক্ত করছে।
প্রচারাভিযানটি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত চলবে, যার অংশ হিসেবে খুলনার সব জেলায় অনলাইন সেফটি আড্ডা কর্মশালা সম্প্রসারিত হবে। —বিজ্ঞপ্তি










