মাইক্রোসফট চলতি মাসে এক্সবক্স ক্লাউড গেমিংয়ে কল অব ডিউটি: ব্ল্যাক অপস সিক্স, কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার থ্রি ও কল অব ডিউটি: ওয়ারজোন নিয়ে আসছে। কল অব ডিউটি: ব্ল্যাক অপস সিক্স ২৫ অক্টোবর প্রকাশের দিনই এক্সবক্স ক্লাউড গেমিংয়ে খেলা যাবে ও একই দিনে ওয়ারজোন ও মডার্ন ওয়ারফেয়ার থ্রিও ক্লাউড সাপোর্ট পাবে। এর মাধ্যমে প্রথমবারের মতো কল অব ডিউটি গেম মাইক্রোসফটের ক্লাউড গেমিং প্লাটফর্মে উন্মুক্ত হবে। এক্সবক্সের ভাইস প্রেসিডেন্ট অ্যাশলে ম্যাককিসিক একটি ব্লগ পোস্টে বলেন, ‘গেম পাস আল্টিমেট সদস্যরা কনসোল, পিসি, মোবাইল ডিভাইস, কিছু স্যামসাং টিভি ও মেটা কুয়েস্টে কল অব ডিউটি খেলতে পারবেন।’ খবর এনগ্যাজেট