ভারতের বাজারে সম্প্রতি রাগড গ্রেনেড স্মার্টওয়াচ উন্মোচন করেছে ফায়ার-বোল্ট। এর পরই কমব্যাট নামের নতুন ডিভাইস নিয়ে এসেছে কোম্পানিটি। নতুন ডিভাইসটিকে আয়তাকার শকপ্রুফ বডি দেয়া হয়েছে, যা যেকোনো পরিবেশে মানিয়ে চলতে সক্ষম। দ্য ফায়ার-বোল্ট কমব্যাট স্মার্টওয়াচে ১ দশমিক ৯৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ২৪০×২৮৪ পিক্সেল। এতে শতাধিক ক্লাউডবেজড ওয়াচ ফেস রয়েছে। এতে ব্লুটুথ কলিং, কল হিস্ট্রি, কুইক ডায়াল প্যাড রয়েছে। স্মার্টওয়াচটিতে দেড় শতাধিক স্পোর্টস মুড রয়েছে, ফলে ফিটনেস সচেতনরা আরো ভালোভাবে ডিভাইসটি ব্যবহার করতে পারবে। স্মার্টওয়াচটিতে অ্যালার্ম, ক্যালেন্ডার ও আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। এতে থাকা ব্যাটারি আটদিন পর্যন্ত ব্যাকআপ দেবে এবং ব্লুটুথ চালু অবস্থায় পাঁচদিন চলবে। ব্ল্যাক, ক্যামো ব্ল্যাক, গ্রিন ও ক্যামো গ্রিন রঙে স্মার্টওয়াচটি কিনতে ১ হাজার ৭৯৯ রুপি খরচ হবে। গিজমোচায়না