ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআই তাদের নতুন ইমেজ জেনারেশন মডেল ‘অরোরা’ চালু করেছে। আগের মডেলের তুলনায় উন্নত এআই টুলটি গ্রোক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহার করা যায়। বেটা সংস্করণ বা পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও অরোরা এরই মধ্যে খ্যাতিমান ব্যক্তিত্ব ও চরিত্রের ছবি তৈরিতে পারদর্শিতা দেখিয়েছে। ইলোন মাস্ক জানিয়েছেন, ‘অরোরা এখন বেটা পর্যায়ে রয়েছে এবং দ্রুত উন্নতি করবে।’ এর ফ্রি ব্যবহারকারীরা দিনে তিনটি ছবি তৈরি করতে পারবেন। প্রিমিয়াম গ্রাহকদের জন্য রয়েছে সীমাহীন ছবি তৈরির সুবিধা। খবর টেকক্রাঞ্চ
এক্সএআইয়ের নতুন ইমেজ জেনারেটর অরোরা উন্মোচন
ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআই তাদের নতুন ইমেজ জেনারেশন মডেল










