ভারতের ব্যবহারকারীদের উন্নত ফাইভজি নেটওয়ার্ক পরিষেবা প্রদানে একত্রে কাজ করবে জিও ও ওয়ান প্লাস। সম্প্রতি দুটি কোম্পানি এ প্রযুক্তির সব সম্ভাবনাকে কাজে লাগাতে একটি কৌশলগত চুক্তি করেছে। এর মাধ্যমে দুটি কোম্পানি নিজেদের সক্ষমতাকে বাড়াতে কাজ করবে এবং ওয়ান প্লাস ও জিওর ব্যবহারকারীদের উন্নত ফিচার ব্যবহারের সুবিধা দেবে। এছাড়া কোম্পানি দুটি ফাইভজি ইনোভেশন ল্যাবও স্থাপন করবে বলে সূত্রে জানা গেছে। খবর গিজমোচায়না ও ছবি রয়টার্স