ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সম্প্রতি ‘কিন্ডল কালারসফট’ নামে তাদের প্রথম রঙিন ই-বুক রিডার ঘোষণা করেছে। কোম্পানিটি বলছে, নতুন কিন্ডলটি আরো ইমার্সিভ (মগ্ন হয়ে) পড়ার অভিজ্ঞতা দিতে ডিজাইন করা হয়েছে। কালারসফটের রঙিন ডিসপ্লে তৈরি করতে এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কিন্ডল কালারসফটের দাম ধরা হয়েছে ২৮০ ডলার (৩৩ হাজার টাকার বেশি), এদিকে অন্য কোম্পানির অনুরূপ কিছু ডিভাইসের দাম ১৪৯-৩৩০ ডলারের মধ্যে। কালারসফট ই-রিডারটি একবার চার্জে প্রায় আট সপ্তাহ চলবে। খবর রয়টার্স
অ্যামাজনের প্রথম রঙিন কিন্ডল উন্মোচন
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সম্প্রতি ‘কিন্ডল কালারসফট’ নামে তাদের প্রথম রঙিন ই-বুক রিডার ঘোষণা করেছে।










