গোল্ডম্যান স্যাকসের প্রযুক্তি দলে নতুন এক সদস্য যোগ হতে যাচ্ছে, তবে এটি কোনো মানব কর্মী নয়। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংকটি কগনিশন স্টার্টআপের তৈরি ‘ডেভিন’ নামের স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পরীক্ষা চালাচ্ছে। ডেভিন কম মানুষের তত্ত্বাবধানে জটিল প্রোগ্রামিং কাজ করতে সক্ষম বলে জানিয়েছে আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি। গোল্ডম্যান স্যাকসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মার্কো আর্জেন্টি জানিয়েছেন, ডেভিন শিগগিরই প্রতিষ্ঠানটির ১২ হাজার মানব ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ শুরু করবে এবং তাদের কাজকে আরো সমৃদ্ধ করবে। সিএনবিসি
গোল্ডম্যান স্যাকসের নতুন কর্মী স্বয়ংক্রিয় এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
গোল্ডম্যান স্যাকসের প্রযুক্তি দলে নতুন এক সদস্য যোগ হতে যাচ্ছে, তবে এটি কোনো মানব কর্মী নয়।










