সাইবার হামলার ক্ষেত্রে অন্যতম একটি হচ্ছে র‍্যানসমওয়্যার। এর মাধ্যমে ম্যানুফ্যাকচার ও প্রডাকশন খাতের ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের তথ্য এনক্রিপ্ট করেছে হ্যাকাররা। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সমীক্ষায় দেখা গেছে, ম্যানুফ্যাকচারিং ও প্রডাকশন খাতে দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৮ শতাংশ) র‍্যানসমওয়্যার হামলায় প্রতিপক্ষরা সফলভাবে ডাটা এনক্রিপ্ট করতে পেরেছে। সেক্টর বিশেষে গত তিন বছরে এটি সর্বোচ্চ এনক্রিপশন রেট। একই সঙ্গে বৃহত্তর ক্রস-সেক্টরে আক্রমণের প্রবণতাও রয়েছে। ২০২২ সালে ৬৭ শতাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান পুনরুদ্ধারের কাজ করেছে এক সপ্তাহে, আর ৩৩ শতাংশ তথ্য পুনরুদ্ধার করেছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে।

সফোসের অ্যাক্টিভ অ্যাডভারসেরি প্রতিবেদনে দেখা যায়, সবসময় উৎপাদন খাতেই আক্রমণ থেকে পুনরুদ্ধারে সহায়তার প্রয়োজন। আইটি দলগুলোর ওপর এ এক্সটেনডেড রিকভারি নেতিবাচকভাবে প্রভাব ফেলছে।