মাইক্রোসফটের ই-মেইল ও ক্যালেন্ডার অ্যাপ হিসেবে নতুন আউটলুক ভার্সন চালু করেছে। চলতি বছর থেকে উইন্ডোজ ১১ রান করা ডিভাইসগুলোয় ডিফল্ট মেইল অ্যাপ হিসেবে আউটলুকের এ ভার্সনটি চলবে। ব্যবহারকারীরা ম্যানুয়াল আপডেটের মাধ্যমে নতুন সংস্করণে সুইচ করতে পারবে। পুরনো ভার্সনের আউটলুক অ্যাপটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে। মাইক্রোসফট নিরাপত্তা ফিচারসহ আরো বেশি ব্যবহারযোগ্যতা আনতে পেশাদারি ডিজাইন স্টাইল অনুসরণ করছে। গিজমোচায়না