বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিভাইসগুলোতে গত বছর সাত হাজারেরও বেশি ফিশিং লিংক শনাক্ত করেছে ক্যাসপারস্কি এন্টি-ফিশিং টেকনোলজি। সম্প্রতি কোম্পানি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। লিংকগুলো ই-কমার্স, ব্যাংকিং এবং পেমেন্ট সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। 

ইউজারের ডিভাইস, অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার জন্য স্ক্যামাররা ফিশিং লিংক ব্যবহার করে।  তারা ভিন্ন ব্যক্তি বা সংস্থার নাম বলে ইউজারের বিশ্বাস অর্জন করে সহজেই ম্যালওয়্যার হামলা পরিচালনা করছে বলে জানা গেছে। এ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিমগুলো মূল্যবান তথ্য চুরি করতে একধরনের বাইট বা ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়।

স্কিমগুলো ইউজারকে একটি ফাইল খুলতে, লিংক অনুসরণ করতে, একটি ফর্ম পূরণ করতে বা ব্যক্তিগত তথ্য দিয়ে উত্তর দেওয়ার ফাঁদে ফেলতে সক্ষম। ফাইন্যান্সিয়াল ফিশিং বলতে ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল শপ সম্পর্কিত আর্থিক প্রতারণাকে বোঝায়। পেমেন্ট সিস্টেম ফিশিং হচ্ছে পেমেন্ট ব্র্যান্ডের ছদ্মবেশ ধারণকারী ফেক বা ভুয়া পেজ। 

ক্যাসপারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার ইয়েও সিয়াং টিয়ং বলেন, ‌সাইবার অপরাধীদের ব্যবসায়িক নেটওয়ার্কগুলোতে প্রবেশের ক্ষেত্রে ফিশিং কার্যকর কৌশল। জেনারেটিভ এআই সাইবার অপরাধীদের ফিশিং মেসেজ বা স্ক্যামগুলো আরো বিশ্বাসযোগ্য করে তুলতে সহায়তা করেছে। এতে করে একটি স্ক্যাম ও একটি বৈধ যোগাযোগের মধ্যে পার্থক্য করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই শক্তিশালী সিকিউরিটি সলিউশনের ভূমিকা বাড়ছে।

ইয়েও সিয়াং টিয়ং আরো বলেন, ‌সাইবার অপরাধীরা প্রায়ই ফাইন্যান্সিয়াল ফিশিং স্ক্যামের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রতারণা করে, যার ফলে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যাহত হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কর্মীদের করা এ ভুলগুলো বাইরে থেকে হওয়া হ্যাকিংয়ের মতোই ক্ষতিকর হতে পারে, বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবসার জন্য।

ফিশিং হামলার ক্ষতি থেকে প্রতিষ্ঠানের সিস্টেম সুরক্ষিত রাখতে ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা সাইবার নিরাপত্তার গুরুত্ব এবং ঝুঁকি মোকাবেলায় তাদের উন্নত ও পেশাগত সি-লেভেল এডুকেশনের জন্য ক্যাসপারস্কি ইন্টারেক্টিভ প্রোটেকশন সিমুলেশন ব্যবহারের পরামর্শ দেন।  

ক্যাসপারস্কি অ্যাসেসমেন্টস ফ্যামিলি অব প্রফেশনাল সার্ভিস ইউজারদের সিস্টেম কনফিগারেশনে নিরাপত্তা ত্রুটিগুলো শনাক্ত করে এবং সিকিউরিটি আর্কিটেকচার ডিজাইন আইটি সুরক্ষা প্রদান করে যা কোনো নির্দিষ্ট সংস্থার জন্য নিখুঁতভাবে কাজ করবে। প্রতিষ্ঠানের বাজেট অনুযায়ী এই আইটি সুরক্ষার প্রতিটি ধাপ প্রয়োজনীয় নিরাপত্তার ওপর ভিত্তি করে তৈরি হয়। বিশেষজ্ঞরা এন্টারপ্রাইজ সিক্যুরিটি সল্যুশন উইথ এন্টি-ফিশিং সফটওয়্যার ইন্সটল ও ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন। বিজ্ঞপ্তি