প্লেস্টেশন ভার্চুয়াল হেডসেটে কম্পিউটার গেম খেলার সুবিধা যুক্তে কাজ করছে সনি। কোম্পানি জানায়, বর্তমানে পিএস ভিআরটুর গেমারদের অতিরিক্ত পিসি গেম খেলার সুবিধা দেয়ার পরীক্ষা চলছে। চলতি বছর শেষে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করার বিষয়ে আশাবাদী সনি। ব্যবহারকারীরা দীর্ঘদিন থেকে হেডসেটে অফিশিয়াল পিসি সাপোর্ট আনার বিষয়ে আহ্বান জানিয়ে আসছিল। গেমিং খাতসংশ্লিষ্টদের মতে, ভার্চুয়াল ডেস্কটপ সাপোর্ট চালু হলে পিএস ভিআরটুর ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে এক্সবক্স ক্লাউড গেমিংয়েও প্রবেশ করতে পারবে। এনগ্যাজেট
প্লেস্টেশন হেডসেটে পিসি সাপোর্ট আনছে সনি
প্লেস্টেশন ভার্চুয়াল হেডসেটে কম্পিউটার গেম খেলার সুবিধা যুক্তে কাজ করছে সনি।










