অ্যাপলের অন্যতম সরবরাহকারী পেগাট্রনের কারখানা অধিগ্রহণের বিষয়ে আলোচনা করছে ভারতের টাটা গ্রুপ। আইফোন তৈরির কারখানাটি অধিগ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে। অধিগ্রহণ সম্পন্ন হলে পেগাট্রন উৎপাদন কার্যক্রমে টাটা গ্রুপকে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অধিগ্রহণ শেষে সার্বিক কার্যক্রম টাটা গ্রুপ পরিচালনা করবে। সংশ্লিষ্টদের মতে, ভারতে উৎপাদন কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে এ চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। ইটি টেলিকম