চীননির্ভরতা কমাতে বিশ্বের অনেক দেশই ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপন করছে। এর অংশ হিসেবে এবার সেখানে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট স্থাপন করবে ফক্সকন। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও জাপানের টিএমএইচ গ্রুপ ফর টেকনোলজির সঙ্গে চুক্তি করেছে কোম্পানিটি। চলতি সপ্তাহেই চিপ তৈরিতে বেদান্ত গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করেছে ফক্সকন ও টিএসএমসি। শিগগিরই নতুন চুক্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সূত্রে জানা গেছে। ইটিটেলিকম
ফ্যাব্রিকেশন ইউনিট স্থাপন করবে ফক্সকন-টিএসএমসি ও টিএমএইচ
চীননির্ভরতা কমাতে বিশ্বের অনেক দেশই ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপন করছে।










