আগামী সপ্তাহেই হাই-এন্ড ক্যাটাগরিতে ম্যাজিকপ্যাড ১৩ উন্মোচন করবে অনর। তবে এর আগে সাশ্রয়ী মূল্যের আরেকটি ডিভাইস প্রকাশ্যে এনেছে কোম্পানিটি। এটি অনর এক্স৮ প্রো নামে পরিচিত। অনর এক্স৫০ স্মার্টফোনসহ আরো কিছু ডিভাইসের সঙ্গে এটি বাজারে এসেছে। নতুন ট্যাবলেটটিতে ১১ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে ও ৭ হাজার ২৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারি দেয়া হয়েছে। এতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগস ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির পেছনে ফ্ল্যাট ডিজাইন ও একটি ক্যামেরা দেয়া হয়েছে, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট। এতে অল মেটাল বডি ব্যবহার করা হয়েছে। এর পুরুত্ব ৬ দশমিক ৯ মিলিমিটার ও ওজন ৪৯৫ গ্রাম। ডিসপ্লেটি টুকে রেজল্যুশনের। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। চোখের সুরক্ষায় এতে একাধিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ছয়টি স্পিকার ও ভোকাল এনহ্যান্সমেন্ট ২.০ ফিচার রয়েছে। বড় ব্যাটারির সঙ্গে ২২.৫ ওয়াটের চার্জিং সুবিধাও রয়েছে। এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা রয়েছে। মডেল ভেদে নতুন ট্যাবলেটটির দাম ১৪৮-২২৩ ডলারের মধ্যে। গিজমোচায়না