সিসিলির ক্যাটানিয়ায় মাইক্রোচিপ কারখানা স্থাপনে ইতালির আর্থিক সহায়তা গ্রহণে এসটিমাইক্রোইলেকট্রনিকসকে অনুমতি দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)। ৫০০ কোটি ইউরো (৫৪০ কোটি ডলার) ব্যয়ে এ কারখানা নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য এশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর অংশ হিসেবে অঞ্চলটি এ উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানিটি বিদ্যুচ্চালিত গাড়ির সক্ষমতা বাড়াতে দরকারি মাইক্রোচিপ তৈরিতে সরাসরি ২০০ কোটি ইউরো সহায়তা পাবে। টেলিকমলিড