নতুন মাইলফলক অর্জন করেছে ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। গুগল প্লে স্টোরে পাঁচ লাখ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি, যা দেশের যেকোনো ভ্রমণভিত্তিক অ্যাপের জন্য এবারই প্রথম। ব্যবহারকারীদের সঙ্গে এ অর্জন উদযাপনে পাঁচ দিনব্যাপী দুর্দান্ত সব অফার নিয়ে এসেছে প্লাটফর্মটি। এছাড়া শেয়ারট্রিপের সব সেবায় থাকছে ৫ শতাংশ ছাড়।

শেয়ারট্রিপ থেকে বুক করলেই দেশজুড়ে বিভিন্ন হোটেল ও রিসোর্টে গ্রাহক পাবেন আরো ৭৫ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় এবং আন্তর্জাতিক হোটেলে থাকছে ৫ শতাংশ ছাড়। তাছাড়া ফ্লাইটে থাকছে ফ্ল্যাট ১৯ শতাংশ ছাড়। ১০ জুলাই, ২০২৩ পর্যন্ত এ অফারগুলো থাকবে। স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল ও ট্যুর পরিষেবা প্রদান করে শেয়ারট্রিপ। দেশের প্রথম অটো ভয়েড, অটো রিফান্ড ও তারিখ পরিবর্তনের সুবিধা নিয়ে এসেছে শীর্ষস্থানীয় এ ট্রাভেল টেক প্রতিষ্ঠান। শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, ‘‌দেশের পর্যটন খাতে নতুন মাত্রাদানের লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশে ভ্রমণ খাতে রূপান্তর নিয়ে আসা। এ ব্যাপারে আমাদের মার্কেটিং ও টেক টিম নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।’